শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী মানেই এক দিকে বিদায়ের বিষাদ, অন্য দিকে উৎসবের আনন্দ। দেবী বিসর্জনের আগে মণ্ডপে মণ্ডপে চলে সিঁদুর খেলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। নারীরা একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন, মেতে ওঠেন নাচ-গানে। আনন্দঘন এ মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও ভোলেন না অনেকে। দিনভর নানা আনুষ্ঠানিকতা শেষে চোখের জলে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে।