ঈদের আনন্দে মুখর জাতীয় চিড়িয়াখানা

ঈদুল আজহার ছুটিতে রাজধানীর জাতীয় চিড়িয়াখানা পরিণত হয়েছে দর্শনার্থীদের মিলনমেলায়। পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে সময় কাটাতে সকাল থেকেই ভিড় করেন নানা বয়সী মানুষ। প্রাণীদের কাছ থেকে দেখার আগ্রহ, শিশুদের উচ্ছ্বাস আর উৎসবের আবহে আজ রোববার দিনভর সরগরম ছিল পুরো চিড়িয়াখানা এলাকা।

জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
জাতীয় চিড়িয়াখানার প্রবেশপথে দর্শনার্থীদের ভিড়
বানরের কর্মকাণ্ড উপভোগ করছেন দর্শনার্থীরা।
জাতীয় চিড়িয়াখানার অন্যান্য খাঁচার সামনে দর্শনার্থী কম থাকলেও ডোনাল্ড ট্রাম্পের সামনে ভিড় লেগেই থাকছে।
গরমে খাঁচায় বিশ্রাম নিচ্ছে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। মাথায় পানি দিচ্ছেন এক কর্মচারী।
ছবিতে দেখা প্রাণীদের চোখের সামনে দেখতে পেয়ে শিশুদের উচ্ছ্বাস।
ময়ূরের পেখম মেলার ভঙ্গি দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।
জিরাফের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়।
গরমে হাঁসফাঁস করা দর্শনার্থীরা পানি সংগ্রহ করছেন।
চিড়িয়াখানার শিশুপার্কে শিশুদের সঙ্গে বড়রাও ট্রেনে চড়ে ফিরে গেছেন ছোটবেলায়।
চিড়িয়াখানার শিশুপার্কে স্লাইডারে উঠে উচ্ছ্বসিত শিশুরা।
বাবার সঙ্গে শিশুপার্কের রাইডারে চড়ে খুশি এক শিশু।
ভোঁদড়ের ছোটাছুটি উপভোগ করছেন দর্শনার্থীরা।
দিনভর দর্শনার্থীদের কোলাহল ও পদচারণে মুখর ছিল জাতীয় চিড়িয়াখানা প্রাঙ্গণ।