বর্ষায় বালুর জমজমাট ব্যবসা

সিলেট অঞ্চলের বিভিন্ন নদ-নদী থেকে প্রায় সারা বছরই বালু তোলা হয়। বর্ষায় নদ-নদীসহ হাওর-খাল-বিলে পানি থাকে বেশি। এ সময়ে তাই বালু তোলা ও নৌপথে তা পরিবহন করা বেশি সুবিধাজনক। ফলে বালু তোলা ও পরিবহনে ব্যস্ততাও বাড়ে ‘বালুশ্রমিক’দের। তাঁদের খাওয়া-নাওয়া সবই চলে নৌকায়। দিন শেষে প্রত্যেকে মজুরি পান ৬০০ থেকে ৭০০ টাকা। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের বর্ণি ও তেলিখাল এলাকা থেকে ছবিগুলো তোলা।

বর্ণিখালের এক পাশে নৌকা রেখে চলছে বালু কেনাবেচা।
বর্ণিখালের এক পাশে নৌকা রেখে চলছে বালু কেনাবেচা।
বালুভর্তি নৌকায় বসে আছেন দুই ব্যবসায়ী।
টুকরি করে এক নৌকা থেকে আরেক নৌকায় বালু নিচ্ছেন শ্রমিকেরা।
সারা দিনই ব্যস্ততায় কাটে শ্রমিকদের।
টুকরিতে তেলার পর বালু থেকে পানি চুইয়ে পড়ে। সেই পানিতে ভিজে গেছেন এক শ্রমিক।
কাজের ফাঁকে ক্লান্ত শ্রমিকেরা খানিক বিশ্রাম নিচ্ছেন।
কাজ শেষে নৌকাতেই গোসল সেরে নিচ্ছেন এক শ্রমিক।
কাজের ফাঁকে পানি খাচ্ছেন এক শ্রমিক।
নৌকাতে চলে শ্রমিকদের খাওয়াদাওয়া।
রান্নার জন্য মাছ কাটছেন একজন। অন্যজন খাচ্ছেন।
গন্তব্যে ছুটছে বালুভর্তি নৌকা। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন দুই শ্রমিক।
বর্ষায় এমন বালুবাহী নৌকা ও বাল্কহেডের চলাচল প্রতিদিনই চোখে পড়ে।
বালু পরিবহনের নৌকার জ্বালানি তেল পাওয়া যায় নদীতেই। কিছু ব্যবসায়ী নৌকা করে তেল সরবরাহ করেন।
কাজ শেষে বাড়ি ফিরছেন শ্রমিকেরা।