নবতিপর নিয়ামতের জীবনসংগ্রাম

বয়স ৯০ পেরিয়েছে। শরীরের শক্তি কমেছে, হাত কাঁপে। তবু থেমে নেই নিয়ামত মোল্লার জীবনসংগ্রাম। প্রতিদিন ভোরে বঁটি নিয়ে বাজারে বসেন মাছ কাটতে। একটি মাছ কেটে পান ২০ থেকে ৩০ টাকা। কখনো দিনে আয় হয় ২০০, কখনো ৩০০ টাকা। এই সামান্য আয়েই চলে স্ত্রীসহ তাঁর সংসার। ওষুধের ব্যয়ও মেটাতে হয় এখান থেকে। তাঁর প্রতিদিনের এই লড়াই বেঁচে থাকার এক নীরব গল্প। পাবনা সদরের মাসুম বাজার থেকে গত শুক্রবার তোলা ছবি।

মাসুম বাজারে মাছ কাটার কাজ করেন নিয়ামত মোল্লাসহ ২৫ থেকে ৩০ জন।
মাসুম বাজারে মাছ কাটার কাজ করেন নিয়ামত মোল্লাসহ ২৫ থেকে ৩০ জন।
মাছের আঁশ ছাড়াচ্ছেন নিয়ামত মোল্লা।
কাঁপা কাঁপা হাতে মাছ কাটছেন নিয়ামত মোল্লা।
প্রথমেই মাছের আঁশ ছাড়িয়ে নিচ্ছেন নিয়ামত মোল্লা।
এক প্রবীণের কাছে মাছ কাটাতে এসেছেন আরেক প্রবীণ ব্যক্তি।
বয়সের কারণে শক্তি কমে গেছে নিয়ামত মোল্লার। তাই বড় মাছ কাটতে কিছুটা বেগ পেতে হয়।
মাছ কেটে টুকরা করা হচ্ছে।
ক্রেতার চাহিদামতো আকারে মাছ কেটে দেন নিয়ামত মোল্লা।
মাছ কাটাই নিয়ামত মোল্লার আয়ের একমাত্র উৎস।