চট্টগ্রামে মঙ্গলবারের জলাবদ্ধতায় ভোগান্তি

চট্টগ্রাম নগরে গতকাল মঙ্গলবার অঝোর ধারার বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বেশ কয়েকটি সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীরা। নগরের প্রবর্তক মোড়, আগ্রাবাদ, হালিশহর, নিউমার্কেট, তিন পুলের মাথা, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। বুকসমান পানি ডিঙিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন লোকজন। অনেক স্থানে দোকানেও ঢুকে পড়ে পানি। বিভিন্ন এলাকার জলাবদ্ধতা ও দুর্ভোগের ছবি নিয়ে এ ছবির গল্প সাজানো হয়েছে। ছবিগুলো গতকাল তোলা।

গাড়ির সামনের দিকে অনেকটাই পানিতে ডুবে আছে
গাড়ির সামনের দিকে অনেকটাই পানিতে ডুবে আছে
বুকসমান পানিতে চলছে রিকশা
পানির ভেতর দিয়ে মোটরসাইকেল টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি
এক শিশুকে কোলে বসিয়ে ভোগান্তিতে পড়তে হয় লোকজনদের
নানা বয়সের মানুষ কোমরসমান পানি পার হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন
স্কুলশিক্ষার্থীকে কোলে নিয়ে হেঁটে পানি পার হচ্ছেন এক ব্যক্তি
দুই শিশুকে নিয়ে কষ্ট করে পানি পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এক নারী
অঝোরে বৃষ্টি ঝরছে
পানি মাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে যানবাহনগুলো
মার্কেটে দোকানপাটের ভেতরেও পানি ঢুকে যায়