সাঙ্গুর চরের মুলা

বান্দরবানের রোয়াংছড়ির বেতছড়া মুখপাড়া এলাকায় সাঙ্গু নদের চরে মুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মৌসুমের প্রথম ফলন বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন তাঁরা। চর থেকে দল বেঁধে মুলা সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হয়। এসব মুলা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। সাঙ্গুর চরের মুলা নিয়ে এবারের ছবির গল্প:

দল বেঁধে ঝুড়িভর্তি মুলা নিয়ে আসছেন নারীরা
দল বেঁধে ঝুড়িভর্তি মুলা নিয়ে আসছেন নারীরা
মুলা নিয়ে আসছেন এক পাহাড়ি কিষানি
খেত থেকে ক্রেটে করে মুলা নিয়ে যাচ্ছেন এক নারী
সদ্য তুলে আনা মুলা ঝুড়িতে রাখছেন একজন
মুলা নিয়ে বাড়িতে ফিরছেন এক মারমা দম্পতি
মুলা থেকে মাটি পরিষ্কার করতে ব্যস্ত দুই নারী
পরিষ্কার করা মুলা ক্রেটে রাখা হচ্ছে
নৌকাভর্তি মুলা বাজারে নিয়ে যাচ্ছেন চাষিরা
বাজারে নেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে মুলা