রংপুরে ঈদকে কেন্দ্র করে শেষ মুহূর্তেও চলছে কেনাকাটা। সন্ধ্যার পর জমে ওঠে নগরের প্রধান বাণিজ্যিক এলাকা। রাত যত গভীর হয়, ক্রেতাদের আনাগোনা যেন ততই বাড়তে থাকে। রাতের এই ছবিগুলো রংপুর নগরের নবাবগঞ্জ বাজার এলাকা থেকে তোলা।
ছবি:মঈনুল ইসলাম
সড়কের পাশেই বসেছে লাচ্ছা সেমাইয়ের দোকান
বিজ্ঞাপন
টুপি ও সুগন্ধি কিনছেন নানা বয়সের মানুষ
বিজ্ঞাপন
প্রসাধনীর দোকানে কেনাবেচাও জমে উঠেছে জুতা ও স্যান্ডেলের দোকানে ভিড় পোশাকের সঙ্গে মিলিয়ে চুড়ি কিনছেন তরুণীরা শিশুদের খেলনার দোকানেও চলছে গভীর রাত পর্যন্ত কেনাবেচা মসলার দোকানেও চলছে কেনাকাটা বাজারে নানা বয়সের মানুষের ভিড় মেহেদি ছাড়া ঈদ যেন অসম্পূর্ণই থেকে যায়