ঐতিহ্যবাহী তেকানী জামাই মেলা

আঁকাবাঁকা বাঙ্গালী নদীর তীরে বেড়েরবাড়ি গ্রাম। বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের এই গ্রামে ফাগুনের দ্বিতীয় সপ্তাহে বসে ঐতিহ্যবাহী তেকানী জামাই মেলা। মেলায় গত বুধবার বিক্রি হয় মাছ, মিষ্টিসহ বিভিন্ন জিনিসপত্র। পরদিন বৃহস্পতিবার বিক্রি হয় কাঠের আসবাবপত্র। লোকমুখে শ্রুতি আছে, এই মেলার বয়স প্রায় শতবর্ষ। মেলা ঘিরে গ্রামটিতে প্রায় এক সপ্তাহজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। তেকানী জামাই মেলা নিয়ে এবারের ছবির গল্প।

ঐতিহ্যবাহী তেকানী জামাই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র
ঐতিহ্যবাহী তেকানী জামাই মেলায় কাঠের তৈরি আসবাবপত্র
মেলায় বাহারি নকশার দরজা। প্রতিটির দাম ৫ থেকে ৭ হাজার টাকা
সন্তানকে নিয়ে সাইকেলে চেপে মেলায় গিয়ে নানা জিনিস কেনেন তাজেল ইসলাম
মেলা প্রাঙ্গণে নাগরদোলা
মেলায় কাঠের নানা আসবাবপত্র
মেলায় শিশুরাও আসে
মেলায় ওঠা এই খাটের নাম ‘সম্রাট’। দাম হাঁকা হয় ১ লাখ ৩০ হাজার টাকা
মেলায় কাঠের পণ্যের পাশাপাশি ওঠে স্টিলের সামগ্রীও
প্রায় দুই যুগ ধরে তেকানী মেলায় কাঠের পণ্যের পসরা সাজান মিন্টু মণ্ডল
মেলায় বিক্রি হয় হরপা ও পিঁড়ি
মেলা ঘিরে গ্রামজুড়ে বিরাজ করে উৎসবের আমেজ