উত্তাল তিস্তার এ কী রূপ

খরস্রোতা তিস্তায় পানি কমে গেছে অনেক। পানি কমে গিয়ে নদীটি ধরা দিয়েছে আরেক রূপে। কোথাও হাঁটুপানি, কোথাও-বা বুকসমান। একসময়ের উত্তাল তিস্তার মাঝ দিয়ে চলছেন কেউ কেউ। কেউবা খেলছে। কেউ ঘোড়ার গাড়ি নিয়েই পাড়ি দিচ্ছেন নদী। ছবিগুলো সম্প্রতি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন চর এলাকা থেকে তোলা।

সামান্য পানি ডিঙিয়ে নদী পার হচ্ছে ঘোড়ার গাড়ি
সামান্য পানি ডিঙিয়ে নদী পার হচ্ছে ঘোড়ার গাড়ি
নদীর মাঝে জেগে ওঠা চরে খেলছে শিশুরা
হেঁটে খাবার নিয়ে চরে যাচ্ছে দুই শিশু
ঘাসের বস্তা মাথায় নিয়ে নদী পার হচ্ছেন এক নারী
নদীতে জেগে ওঠা চরে ফুটবল খেলছে শিশুরা
হাঁটুপানি পেরিয়ে নদী পার হচ্ছে তিন শিশু-কিশোরী
সামান্য পানিতে শিশুকে নিয়ে হাঁটছেন এক মা
চর থেকে কৃষি সরঞ্জাম নিয়ে বাড়িতে ফিরছেন এক কৃষক
কম পানিতে বিশেষ পদ্ধতিতে মাছ ধরছেন জেলেরা
মুঠোফোন আগলে নদী পার হচ্ছেন এক তরুণ