টানা পাঁচ দিনের ভারী বর্ষণে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে নেমে এসেছে নানা ধরনের দুর্ভোগ। কোথাও পাহাড়ধসে বন্ধ হয়েছে সড়ক যোগাযোগ, কোথাও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সড়ক। বিশুদ্ধ পানির সংকটে আশ্রয়কেন্দ্রে লম্বা হচ্ছে মানুষের সারি, আবার ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে আতঙ্কে কাটছে অনেক পরিবারের দিন। পাহাড়, বৃষ্টি আর মানুষের লড়াই—সব মিলিয়ে পার্বত্য অঞ্চলের এই কঠিন সময়ের চিত্র উঠে এসেছে ছবিতে।