কোটাবিরোধী আন্দোলনে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রাম নগরের ব্যস্ততম সড়ক সিডিএ অ্যাভিনিউ সড়কটি বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট ও দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। রেললাইনে বসে আন্দোলন করেন তাঁরা। আজ বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট মোড়ে।