খুলনার বিভিন্ন হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করেন ব্যবসায়ীরা। এসব জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ প্রভৃতি এলাকা। রুই, কাতলাসহ বিভিন্ন কার্পজাতীয় মাছের পোনার চাহিদা বেশি। খরচ বাঁচাতে ব্যবসায়ীরা দলবদ্ধভাবে মাছের পোনা সংগ্রহ করেন, বিক্রিও করতে যান একসঙ্গে। ছবিগুলো খুলনার আফিল গেট এলাকা থেকে গত শুক্রবার তোলা।