ঝিরিঝিরি বৃষ্টির দুপুরে টিএসসি এলাকার চিত্র

প্রচণ্ড গরমের মধ্যে এসেছে স্বস্তির বৃষ্টি। তারপরও বৃষ্টির মধ্যে কেউ গন্তব্য যেতে পড়েছেন বিপাকে, কেউবা বৃষ্টিতে ভেজার আনন্দ নিয়ে গন্তব্যের দিকে চলেছেন। বৃষ্টির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এমন সব দৃশ্য দেখা গেছে। আজ সোমবার দুপুরে তোলা ছবি।

রিকশাচালক মাথা ঢেকেছেন পলিথিনে, ছাতা দিয়ে আরোহীর বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে রক্ষার চেষ্টা।
রিকশাচালক মাথা ঢেকেছেন পলিথিনে, ছাতা দিয়ে আরোহীর বৃষ্টিতে ভেজা থেকে নিজেকে রক্ষার চেষ্টা।
ঝিরিঝিরি বৃষ্টির ভেতর ছাতা মাথায় গন্তব্যের দিকে হাঁটছেন একজন।
বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পেতে মোটরসাইকেলও ঢেকে দেওয়া হয়েছে পলিথিনে।
বৃষ্টির মধ্যে ছুটে চলেছে ব্যাটারিচালিত রিকশা।
বৃষ্টিতে আকাশ হয়েছে অন্ধকারাচ্ছন্ন। হেডলাইট জ্বালিয়ে চলছে প্রাইভেট কার।
বৃষ্টিতে ভেজার আনন্দে একজন।
বৃষ্টি থেকে মালামাল রক্ষার চেষ্টা করছেন ব্যাটারিচালিত রিকশার এক আরোহী।
বৃষ্টির মধ্যে শিশুকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছেন এক অভিভাবক।
বৃষ্টিতে ব্যাটারিচালিত রিকশাযোগে গন্তব্যের পথে চলেছেন কয়েকজন।
পরীক্ষা দিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।