চট্টগ্রামে বাসাবাড়ি-দোকানপাট থেকে পানি সরেনি

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দী অবস্থায় পরিবারের সদস্যদের নিয়ে চরম ভোগান্তিতে আছেন লোকজন। বাসায় হাঁটু পানি থাকার কারণে অনেকে রান্নাও করতে পারছেন না। অনেক দোকানেও পানি ঢুকে পড়েছে। ছবিগুলো গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

বাসার ভেতর টানা তিন দিন ধরে পানি জমে আছে। তাই সন্তানদের নিয়ে খাটের ওপরেই দিন কাটাচ্ছেন এই নারী। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকায়
বাসার ভেতর টানা তিন দিন ধরে পানি জমে আছে। তাই সন্তানদের নিয়ে খাটের ওপরেই দিন কাটাচ্ছেন এই নারী। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকায়
ঘরের ভেতর জমে আছে পানি। চকবাজার এলাকায়
পানির জন্য ঘর থেকে বের হওয়া দায়। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকা
খাবারের দোকানে জমেছে হাঁটুসমান পানি। এর মধ্যেই চলছে খাওয়াদাওয়া। চকবাজার ফুলতলা এলাকায়
জমে থাকা পানিতে দাঁড়িয়েই চলছে সবজি বেচাকেনা। চকবাজার কাঁচাবাজার এলাকা
বেকারির দোকান থেকে সেচ করা হচ্ছে পানি। বিএড কলেজ এলাকায়
দোকানে জমে আছে পানি। তার মধ্যেই চলছে মুরগি বেচাকেনা। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকায়
দোকানে জমে থাকা পানিতে চেয়ার নিয়ে বসে সংবাদপত্র পড়ছেন এক দোকানমালিক। চকবাজার এলাকায়
মুদিদোকানে জমে থাকা পানির মধ্যে চলছে বেচাকেনা। চকবাজার চেয়ারম্যানঘাটা এলাকায়