শীতের আগমনী বার্তার সঙ্গে বগুড়ার হাটধুমা গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী কুমড়া বড়ি তৈরির ধুম। ভোর হতেই বাড়ির উঠানে উঠানে পরিবারের সদস্যদের নিয়ে শুরু হয় বড়ি তৈরির কাজ। পূর্বপুরুষদের আমল থেকে চলে আসা এই ঐতিহ্য ধরে রেখে গ্রামটির অর্ধশতাধিক পরিবার এখন নিজেদের জীবিকার পথ তৈরি করেছে।
