অগ্রহায়ণের প্রথম দিনের সকালে রাজধানীতে উদ্যাপিত হলো ঋতুভিত্তিক নবান্ন উৎসব। ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে বসে এই উৎসবের আসর। নতুন ধানের ঘ্রাণ, ফসল ঘরে তোলার আনন্দ আর বাংলার চিরায়ত লোকজ সংস্কৃতির আবহে উদ্যাপিত হলো ২৮তম জাতীয় নবান্ন উৎসব ১৪৩৩। উৎসবে ছিল নাচ, গান, আবৃত্তি ও আলোচনার মধ্য উদ্যাপিত হলো ঋতুভিত্তিক এই ঐতিহ্যবাহী উৎসব।
