হজ ফ্লাইট শুরু, এ বছর যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার বাংলাদেশি

পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে এ বছর প্রায় ৭৮ হাজার ৫০০ জন সৌদি আরবে যাবেন। প্রথম হজ ফ্লাইটটি গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে যাত্রা করে। এ বছর মোট হজযাত্রীর প্রায় অর্ধেক বহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, বাকি হজযাত্রীদের বহন করবে সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনস। প্রথম দিনে মোট ১৪টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে।

ঢাকার আশকোনার হজ ক্যাম্প থেকে বের হচ্ছেন হজযাত্রীরা
ঢাকার আশকোনার হজ ক্যাম্প থেকে বের হচ্ছেন হজযাত্রীরা
যাত্রার শুরুতে হজযাত্রীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে
হজ ক্যাম্প থেকে যাত্রার আগে লাইনে দাঁড়িয়ে হজযাত্রীরা
হজযাত্রীরা বিমানে ওঠার আগে বিভিন্ন ধাপ সম্পন্ন করছেন আশকোনা হজ ক্যাম্পে
বিমানবন্দরের কাজ হজ ক্যাম্পে সম্পন্ন করছেন হজযাত্রীরা
প্রস্তুতি সম্পন্ন করার পর একত্রে হজযাত্রীরা
হজ ক্যাম্প থেকে যাত্রা শুরু
বিমানবন্দরের উদ্দেশে বাসে ওঠার আগে হজযাত্রীরা
বাসে চড়ে বিমানবন্দরে যাচ্ছেন হজযাত্রীরা