পাহাড়ে বোরো ধান ঘরে তোলার আনন্দ

পাহাড়ি জনপদে শুরু হয়েছে বোরো ধান কাটার ব্যস্ততা। ভোরের আলো ফুটতেই কিষান-কিষানিরা নেমে পড়ছেন মাঠে। কেউ ধান কাটছেন, কেউবা মাড়াই ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। সোনালি ধানে ভরে উঠেছে পাহাড়ঘেরা মাঠ। আবহাওয়া অনুকূলে না থাকায় দ্রুত ধান কেটে নিরাপদে ঘরে তুলতে চলছে দিনব্যাপী শ্রম। পরিবার-পরিজন মিলে একসঙ্গে ধান কাটার এ সময়কে ঘিরে পাহাড়ি এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ। বান্দরবান জেলার জামছড়ি ইউনিয়নের বাগমারা হেডম্যানপাড়া ও জামছড়িপাড়া এলাকা থেকে ফসল ঘরে তোলার আনন্দ নিয়ে এই ছবির গল্প...

ঝুড়িভর্তি ফসল কাঁধে নিয়ে বাড়ির পথে দুই পাহাড়ি কিশোর
ঝুড়িভর্তি ফসল কাঁধে নিয়ে বাড়ির পথে দুই পাহাড়ি কিশোর
মাঠে কেটে রাখা ধানগুলো ঝুড়িতে ভরছেন এক মারমা দম্পতি
হাসিমুখে কাঁধে বাঁশের ঝুড়ি নিয়ে ধান বহনের জন্য যাচ্ছেন এক ব্যক্তি
পরিবার-পরিজন মিলে একসঙ্গে কাজ চলছে
ধানগুলো খাঁচায় ভরছেন এক মারমা তরুণী
প্রতিবেশীদের নিয়ে ধান সংগ্রহ করছেন
ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন পাহাড়ি নারীরা
সংগ্রহ করে আনা ধানগুলো এক জায়গায় জড়ো করে রাখা হচ্ছে
মাঠে কাজ করা শ্রমিকদের জন্য খাওয়ার পানি নিয়ে আসছেন এক ব্যক্তি
মাড়াই করা, চিটা বের করা ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা