বাংলা নববর্ষকে বরণ করে নিতে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পয়লা বৈশাখকে বর্ণিল করে তুলতে শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন নানা শৈল্পিক কাঠামো ও মুখোশ তৈরিতে। বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে এবারের ছবির গল্প।
তানভীর আহাম্মেদ
হাতে রাখা যায়, এমন রঙিন মুখোশ বানাচ্ছেন শিক্ষার্থীরা। বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি
বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হচ্ছেরংতুলির ছোঁয়ায় ছোট মুখোশ রাঙিয়ে তুলছেন এক শিক্ষার্থীরং আর তুলির ছোঁয়ায় রূপ পাচ্ছে লক্ষ্মীপ্যাঁচার মুখোশ কাগজের তৈরি পাখি সাজিয়ে রাখছেন এক শিক্ষার্থীহাতির প্রতিকৃতি বানাচ্ছেন এক ব্যক্তিকাগজ দিয়ে মুখোশ তৈরিতে ব্যস্ত শিক্ষার্থীরাবিক্রির জন্য সাজিয়ে রাখা হচ্ছে কাগজের তৈরি পাখি ও নকশা করা মাটির সরা।