খাল-বিল–নদী আর হাওরে বর্ষা মানেই মাছের উৎসব। কেউ পেশায়, কেউবা নেশায়—জাল ফেলে ও ফাঁদ পেতে মাছ শিকারে ব্যস্ত থাকেন। ছোট নৌকায় ভেসে বিভিন্ন ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করেন অনেকেই। সিলেট সদরের বাকগুল, বাউয়ারকান্দি, বাইশটিলা ও দক্ষিণ সুরমা এলাকার বর্ষার জলে মাছ শিকার নিয়ে ছবির গল্প।