বৃষ্টিধোয়া ফুলে স্নিগ্ধতার উৎসব

একপশলা বৃষ্টির পর প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পায়। জলের ছোঁয়ায় ফুলেদের সতেজতা ও সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। বৃষ্টির পর গাছপালা, ফুল ও পাতার ওপর জমে থাকা জলের ফোঁটাগুলো যেন একেকটি ছোট আয়না, যেখানে প্রকৃতির স্নিগ্ধতা ধরা পড়ে। বৃষ্টির পর ফুল, কুঁড়ি ও পাতার সতেজ ও স্নিগ্ধ বৃষ্টিস্নাত ফুল নিয়ে ছবির গল্প:

একপশলা বৃষ্টির পর সতেজ হয়ে ওঠা গোলাপি ব্লিডিং হার্ট ফুল
একপশলা বৃষ্টির পর সতেজ হয়ে ওঠা গোলাপি ব্লিডিং হার্ট ফুল
লাল রঙ্গন ফুল ও তার পাশের পাতায় জমে থাকা বড় একটি বৃষ্টির ফোঁটা
বৃষ্টির জলে ভিজেছে উজ্জ্বল হলুদ চন্দ্রপ্রভা ফুলের কুঁড়ি
সতেজ সবুজ পাতার মাঝে ফুটে ওঠার অপেক্ষায় থাকা ভেজা টগর ফুলের কলি
বৃষ্টির পর ড্রাগন ফলের কুঁড়ির গায়ে জমে থাকা জলের বিন্দু
সদ্য বৃষ্টির পর গোলাপি নয়নতারা ফুলের পাপড়িতে আটকে থাকা জলের কণা
সিক্ত পাতার আড়ালে ফুটে থাকা লেবু ফুল ও কুঁড়ি
বৃষ্টির জলে ভিজে থাকা স্পাইডার লিলি ফুলের দৃষ্টিনন্দন রূপ
বৃষ্টির পর সতেজ লতাপাতার মাঝে ফুটে থাকা সাদা তেলাকুচা ফুল
কচুপাতার ওপর মুক্তোর মতো জমে থাকা বৃষ্টির ফোঁটা
গোলাপি রঙের ছোট বুনো এলাচি ফুল ও কুঁড়িতে জমে থাকা বৃষ্টির জল
লেবু ফুলের ছোট কুঁড়ি ও পাতার কাঁটায় আটকে থাকা বৃষ্টির ফোঁটা