বগুড়ায় সম্প্রীতির ইফতার

প্রতিদিন দুপুর থেকে শুরু হয় ইফতার বানানোর প্রস্তুতি। বিকেলে আসরের নামাজের পর রান্না করা খাবার প্লেটে প্লেটে সাজাতে শুরু করেন খাদেম আর স্বেচ্ছাসেবকেরা। ভিড় ক্রমেই বাড়তে থাকে। মুসল্লিরা এসে সুশৃঙ্খলভাবে বসেন। নির্ধারিত সময়ে একেকটি প্লেটে একসঙ্গে চারজন ইফতার করেন। পবিত্র রমজান মাসে ইফতারে প্রতিদিন এ দৃশ্য দেখা যায় বগুড়া শহরের স্টেশন সড়কের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে। স্থানীয় লোকজনের কাছে এটা ‘সম্প্রীতির ইফতার’ নামে পরিচিত। প্রায় দেড় যুগ ধরে চলে আসছে এ আয়োজন। এবারের আয়োজন নিয়ে এই ছবির গল্প।

ইফতারের সময় ব্যবহারের জন্য পানির জগ পরিষ্কার করছেন তিনি
ইফতারের সময় ব্যবহারের জন্য পানির জগ পরিষ্কার করছেন তিনি
ধুয়ে-মুছে রাখা হয়েছে ইফতারের প্লেট
রান্নার জন্য কেটে রাখা হয়েছে সবজি
বিশাল পাতিলে রান্না হচ্ছে ছোলা
প্লেটে প্লেটে সাজানো হচ্ছে ইফতারের খাবার
এক প্লেটে চারজনের জন্য দেওয়া হয়েছে সবজি খিচুরি, ছোলা, বুন্দিয়া, ফল ও শরবত
প্লেটে দেওয়া হচ্ছে সবজি খিচুড়ি
একসঙ্গে বসে ইফতার করার অপেক্ষায় মুসল্লিরা