অলিগলি ছাড়িয়ে রাজধানীর প্রধান সড়কও দাপিয়ে বেড়ায়। এবার সেই সড়ক ছাপিয়ে উড়ালসড়ক এমনকি ইউলুপ পর্যন্ত পৌঁছে গেছে ব্যাটারিচালিত অটোরিকশার দাপট। লেনের তোয়াক্কা না করে দ্রুতগতির যানের সঙ্গে পাল্লা দিয়ে চলছে অনিবন্ধিত এসব বাহন। বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রীদের ভোগান্তি। মগবাজার-শান্তিনগর, খিলগাঁও উড়ালসড়ক কিংবা রামপুরা ইউলুপ—সবখানেই এখন এসব যানের অনিয়ন্ত্রিত চলাচল নিয়মিত চিত্র।
