দীর্ঘ সময় বন্ধ থাকার পর পদ্মা সেতুর ওপর দিয়ে চলল মোটরসাইকেল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু হয়। তাই সকাল থেকেই সেতুতে উঠতে হাজারো মোটরসাইকেল জড়ো হতে শুরু করে। নির্দিষ্ট লাইনে সেতুর টোল প্লাজায় মোটরসাইকেল আরোহীরা। সময় দীর্ঘ হলেও আরোহীরা সেতু দিয়ে পদ্মা পাড়ি দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
