ময়ূর নদে ভেলা বাইচ

খুলনা মহানগরীর কোল ঘেঁষে বয়ে যাওয়া ময়ূর নদ অবৈধ দখল, বর্জ্য আর দীর্ঘ অবহেলায় হারিয়েছে তার স্বাভাবিক স্রোত ও সৌন্দর্য। এই মৃতপ্রায় নদকে ঘিরেই এবার ব্যতিক্রমী ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। কাদা-পচা পানির বুক চিরে কলাগাছের ভেলায় এগিয়ে চলার এই প্রতিযোগিতা শুধু খেলাই নয়, নদকে ফিরিয়ে আনার এক প্রতীকী ডাকও। খুলনা সিটি করপোরেশন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, বেলা, সিয়াম, হেলদি সিটি ফোরাম, অ্যাকটিভ সিটিজেন প্ল্যাটফর্মসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এই আয়োজন করেছে। খুলনার সোনাডাঙ্গা আরাফাত আবাসিক প্রকল্পের পাশে ময়ূর নদের বুকে অনুষ্ঠিত ব্যতিক্রমী এই আয়োজন নিয়েই এবারের ছবির গল্প।

ময়লা–আবর্জনাপূর্ণ ময়ূর নদ
ময়লা–আবর্জনাপূর্ণ ময়ূর নদ
ভেলা বাইচ শুরুর আগে মহড়ায় অংশগ্রহণকারী ব্যক্তিরা
ভেলা বাইচ দেখতে নদের তীরে দর্শনার্থীদের একাংশ
এবার প্রতিযোগিতায় অংশ নিয়ে ভেলা নিয়ে এগিয়ে যাচ্ছেন তাঁরা
ভেলা বাইচ দেখতে কেডিএর ময়ূরী সেতুতে দর্শকেরা
নদের বুকে ভেলা বাইচে কেউ এগিয়ে যাচ্ছেন, কেউ আবার পিছিয়ে পড়ছেন
কলাগাছের ভেলা দ্রুত আগাতে পারে না, তবু দ্রুত যাওয়ার চেষ্টা প্রতিযোগীদের
প্রতিযোগিতার মধ্যেই এক শিশু নিজের খেয়ালে হাত দিয়ে পচা পানিতে মাছ ধরার চেষ্টা করছে
কে কাকে ডিঙাতে পারে, চলছে সেই প্রচেষ্টা
ভেলা নিয়ে গন্তব্যের কাছাকাছি প্রতিযোগী ব্যক্তিরা
বেশি দূর আর এগোতে না পেরে হাসিমুখে ফিরছেন এই প্রতিযোগী