মৃত স্বজনদের স্মরণে প্রতিবছর ২ নভেম্বর অল সোলস ডে বা বিশ্ব আত্মা দিবস পালন করেন খ্রিষ্টধর্মাবলম্বীরা। এদিন সমাধিক্ষেত্রে জড়ো হন নানা বয়সী মানুষ। প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালান, ফুল দিয়ে সাজান। তাঁদের আত্মার শান্তি কামনায় করেন বিশেষ প্রার্থনা। একই সঙ্গে বিশ্বজুড়ে প্রয়াত সব মানুষের আত্মার শান্তি কামনা করেন তাঁরা। গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রার্থনা ও স্মরণের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।