পাহাড়ের বুকে ড্রাগনের লাল স্বপ্ন

পাহাড়ি জনপদে ড্রাগন ফল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সবুজ ক্যাকটাসসদৃশ গাছে দৃষ্টিনন্দন সাদা ফুল ফোটা থেকে শুরু করে লাল টুকটুকে ফল আসা পর্যন্ত প্রতিটি ধাপই আকর্ষণীয়। পাহাড়ের মাটি ও আবহাওয়া এই পুষ্টিকর ফল চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় কৃষকেরাও ব্যাপক আগ্রহী হচ্ছেন। বাগানে ড্রাগন ফলের মুকুল আসা, মৌমাছির পরাগায়ন, ফল সংগ্রহ এবং পরিশেষে বাজারে বিক্রির একটি খণ্ডচিত্র তুলে ধরা হলো এই ছবির গল্পে।

ড্রাগন ফলের দৃষ্টিনন্দন সাদা ফুলে বসেছে একদল মৌমাছি
ড্রাগন ফলের দৃষ্টিনন্দন সাদা ফুলে বসেছে একদল মৌমাছি
ড্রাগনগাছের কাঁটাযুক্ত কাণ্ডে ফুটে ওঠার অপেক্ষায় থাকা সবুজ রঙের মুকুল বা কুঁড়ি
ফুল ঝরে যাওয়ার পর গাছের কাণ্ডে ধীরে ধীরে বেড়ে উঠছে কাঁচা সবুজ ড্রাগন ফল
একই গাছে সদ্য ফোটা সাদা ফুলের ঠিক পাশেই পরিপক্ব হতে শুরু করেছে লাল রঙের ড্রাগন ফল
বাগানের গাছ থেকে নিপুণ হাতে পরিপক্ব লাল ড্রাগন ফল সংগ্রহ করছেন এক চাষি
সবুজ কাণ্ডের গায়ে থোকায় থোকায় ধরে আছে সদ্য পেকে ওঠা লাল টুকটুকে ড্রাগন ফল, পাশেই অপরিপক্ক সবুজ ফল
ফলন আসার কয়েক মাস আগে বাগান পরিদর্শন করছেন স্থানীয় কৃষি কর্মকর্তারা
পাহাড়ের ঢালে সারিবদ্ধভাবে গড়ে তোলা দৃষ্টিনন্দন ড্রাগনবাগান, গাছে গাছে ঝুলছে লাল ফল
স্থানীয় একটি ফলের দোকানে সাজিয়ে রাখা হয়েছে তাজা ড্রাগন ফল