বিএনপির কর্মসূচিতে বাধা, আটক

আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচি ঘিরে আজ শনিবার ঢাকার প্রবেশমুখগুলোয় সতর্ক অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এ ছাড়া বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ অবস্থায় কোনো কোনো এলাকায় জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। তবে কর্মসূচির অনুমতি না থাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। এরই মধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে আটক করা হয়েছে। দলটির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়ে গেছে পুলিশ।

দনিয়া কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল
ছবি: দীপু মালাকার
মাতুয়াইল এলাকায় জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা
গাবতলী এলাকায় মোটরসাইকেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মহড়া
গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচির স্থান থেকে চেয়ার নিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা
লাঠিসোঁটা হাতে গাবতলী এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মহড়া দেন
গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচির স্থান থেকে মাইক নিয়ে যাচ্ছে পুলিশ
সন্দেহভাজন এক ব্যক্তিকে নয়াবাজার থেকে আটকের পর গাড়িতে তোলা হচ্ছে
দনিয়া কলেজের সামনে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের অবস্থান
ধোলাইখাল এলাকায় জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা
উত্তরা বিএনএস সেন্টারের সামনের রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে গাবতলী থেকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ
ধোলাইখাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পুলিশ নিয়ে যাওয়ার সময় তাঁকে বাঁচানোর চেষ্টা করেন বিএনপির এক কর্মী