রোজ গার্ডেন—রাজধানী ঢাকার বুকে নজরকাড়া এক পুরোনো স্থাপনা। টিকাটুলীর এই ব্রিটিশ স্থাপত্যের শ্বেতশুভ্র দোতলা ভবনটির সঙ্গে জড়িয়ে আছে এ দেশের ইতিহাসের অনন্য বয়ান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। শতবর্ষী ঐতিহাসিক ভবন আর নজরকাড়া স্থাপত্যশৈলী ঘুরে দেখার পাশাপাশি সময় কাটান এখানকার সবুজ লন ও বাগানে। রোজ গার্ডেনে ঘুরতে গিয়ে ছবিগুলো সম্প্রতি তোলা।
