গ্যালারিতে বিশ্বকাপের অন্য লড়াই

বিশ্বকাপের নকআউট পর্বে মাঠের লড়াইয়ের সমান তীব্রতা ছিল গ্যালারিতেও। লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়াম থেকে শুরু করে হাজার মাইল দূরের ব্রাসেলস—স্পেন ও বেলজিয়ামের সমর্থকদের উচ্ছ্বাস, রঙিন সাজ আর পতাকার ঢেউ তৈরি করেছে উৎসবের আবহ। সমর্থকদের উৎকণ্ঠা, প্রত্যাশা আর শেষ পর্যন্ত জয়-হতাশার নানা মুহূর্ত নিয়ে এই ছবির গল্প।

ম্যাচ শুরুর আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের বাইরে স্পেনের সমর্থকদের উচ্ছ্বাস। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া
 ছবি: রয়টার্স
বিচিত্র সাজে স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া
স্পেনের পতাকা ও রঙে রঙিন সমর্থকদের প্রাণচঞ্চল উপস্থিতি। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া
স্পেন–বেলজিয়াম ম্যাচ শুরুর অপেক্ষায় স্টেডিয়ামের বাইরে সমর্থকেরা। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া
ব্রাসেলসে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছেন বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ব্রাসেলস
গ্যালারিতে খেলা শুরুর অপেক্ষায় স্পেনের এই খুদে সমর্থক। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া
ব্রাসেলসে বড় পর্দার সামনে খেলা দেখতে সমবেত বেলজিয়ামের ফুটবলপ্রেমীরা। ১০ জুলাই, ব্রাসেলস। ছবি: রয়টার্স
স্পেনের পতাকা হাতে গ্যালারিতে এক সমর্থক। ১০ জুলাই, ব্রাসেলস
ম্যাচের রোমাঞ্চে আবেগঘন প্রতিক্রিয়া বেলজিয়াম সমর্থকদের। ১০ জুলাই, ব্রাসেলস
স্বপ্নভঙ্গের মুহূর্তে হতাশ বেলজিয়ামের সমর্থকেরা। ১০ জুলাই, ব্রাসেলস
ভেনিস বিচের ফ্যান জোনে স্পেনের জয় উদ্‌যাপনে উচ্ছ্বসিত এক সমর্থক। স্পেন ২–১ গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হচ্ছে। ১০ জুলাই, ক্যালিফোর্নিয়া