বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমার সমাপনী দিনে গতকাল সোমবার কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ভাসানো হয় ঐতিহ্যবাহী কল্পজাহাজ, যা স্থানীয়ভাবে ‘স্বর্গজাহাজ’ নামে পরিচিত। বর্ণিল সাজে তৈরি বিশালাকার এই জাহাজ দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ।
