কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর তিন জেলার অনুষ্ঠান

‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪ জেলায় শুরু হয়েছে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। এরই ধারাবাহিকতায় আজ পঞ্চগড়, মৌলভীবাজার ও কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান। সকাল থেকেই কৃতী শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শিক্ষার্থীরা অংশ নেয় নানান আয়োজনে। ১৯৯৯ সালে মেধাতালিকায় সেরাদের সংবর্ধনার মধ্য দিয়ে প্রথম আলোর এ আয়োজন শুরু হয়। ২০০১ সাল থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ তিন জেলার আয়োজন নিয়ে ছবির গল্প...

মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে স্টল থেকে উপহারসামগ্রী সংগ্রহ করছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, মৌলভীবাজার, ১৭ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
জাতীয় সংগীতের মাধ্যমে মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৭ সেপ্টেম্বর
মৌলভীবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৭ সেপ্টেম্বর
মৌলভীবাজারে অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পীরা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ১৭ সেপ্টেম্বর
পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রবেশ করছে শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর
পঞ্চগড়ে সংবর্ধনা অনুষ্ঠানে সেলফি তুলছে শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর
পঞ্চগড়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ১৭ সেপ্টেম্বর
পঞ্চগড়ে অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে অতিথিরা। ১৭ সেপ্টেম্বর
কক্সবাজারে প্রথম আলো এক্সপেরিয়েন্স জোনে গেম খেলে পুরস্কার জিতছে শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর
কক্সবাজারে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশন করছে ‘আনপ্রিপেয়ার্ড ওয়ার’ ব্যান্ড। ১৭ সেপ্টেম্বর
কক্সবাজারে ব্যান্ড সংগীতের সঙ্গে জনপ্রিয় গানে কণ্ঠ মেলাচ্ছে কৃতী শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর
কক্সবাজারে শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর
কক্সবাজারে কৃতী শিক্ষার্থীদের অটোগ্রাফ দিচ্ছেন ‘কিশোর আলো’ সম্পাদক আনিসুল হক। ১৭ সেপ্টেম্বর