সকাল থেকে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে শেফস টেবিলে আয়োজিত হয় ‘রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ’। প্রথমা প্রকাশনের সৌজন্যে ও প্রথম আলোর আয়োজনে চিত্রাঙ্কনের এ আসরে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে কাটায় শিশুরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শো, জাদু ও গান পরিবেশিত হয়। ছবিগুলো তুলেছেন খালেদ সরকার ও দীপু মালাকার।
