দুই লেনের রংপুর-দিনাজপুর মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচল করে গাড়ি। নিয়মকানুন মেনে চলেন না কেউ। এতে ঈদযাত্রা ঘিরে বাড়তে পারে দুর্ঘটনা। ছবিগুলো রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর নগরের মেডিকেল মোড় থেকে পাগলাপীর পর্যন্ত তোলা।
মঈনুল ইসলাম
পাল্লা দিয়ে চলছে বাস ও ট্রাক। বিপরীত দিক থেকে যাচ্ছে মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান।
বিজ্ঞাপন
রংপুর নগরের মেডিকেল মোড় এলাকায় এভাবে সড়কে দাঁড় করিয়ে রাখা হয় বাস। এতে সৃষ্টি হয় যানজটের।
বিজ্ঞাপন
এভাবে সড়কে দাঁড়িয়ে সব সময় যাত্রী ডাকতে দেখা যায়। ফলে যানজট বাড়ে। বিকল্প সড়ক থাকা সত্ত্বেও ব্যস্ত মহাসড়কে এভাবে বাঁশ নিয়ে যাচ্ছে তিন চাকার যান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিন চাকার যানের দখলে মহাসড়ক।নিষিদ্ধ তিন চাকার যানে ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।হেলমেট ছাড়াই মহাসড়কে মোটরসাইকেল চালাচ্ছেন একজন।এ ধরনের যানবাহন মহাসড়কে নিষিদ্ধ হলেও সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।