পাহাড়জুড়ে ‘হানিকুইন’ আনারস

রাঙামাটির পাহাড়জুড়ে এখন ‘হানিকুইন’ জাতের পাকা আনারসের ম-ম গন্ধ। পাহাড়ের উঁচু-নিচু ঢালে সারি সারি সাজানো বাগানে এ বছর আনারসের ব্যাপক ফলন হয়েছে। মিষ্টি ও রসালো স্বাদের জন্য সারা দেশে এই আনারসের ব্যাপক চাহিদা।  রাঙামাটি সদর, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, কাউখালী, রাজস্থলীসহ ছয়টি উপজেলায় এখন প্রচুর আনারসের চাষ হয়।

পাহাড়ের ঢালজুড়ে সারি সারি আনারসের বাগানে পরিচর্যায় ব্যস্ত পাহাড়ি এক তরুণ চাষি
 পাহাড়ের ঢালজুড়ে সারি সারি আনারসের বাগানে পরিচর্যায় ব্যস্ত পাহাড়ি এক তরুণ চাষি
বাগানে কাঁটাযুক্ত পাতার মাঝে পাকা রসালো আনারস
দুর্গম পাহাড়ি পথ বেয়ে মাথায় করে আনারস নিয়ে আসছেন নারী শ্রমিকেরা
খারাঙ (বাঁশের বিশেষ ঝুড়ি) দিয়ে বাগান থেকে তুলে এনেছেন টাটকা আনারস
বাছাই করা সেরা আনারস দেখাচ্ছেন একজন চাষি
ঘাটে ট্রলারে করে আনা হয়েছে আনারস
আনারসের মান যাচাই ও পাইকারের সঙ্গে দরদাম চলছে
ঝুড়িবোঝাই টাটকা আনারস নিয়ে গাড়িতে তুলছেন এক শ্রমিক
নৌপথ থেকে আনারস খালাস করে ট্রাকে বোঝাই করা হচ্ছে
রাঙামাটিতে আনারসের দোকানে পর্যটকদের ভিড়