বগুড়ার কাহালু উপজেলার দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসছে ধান ও সবজির হাট। সপ্তাহে শুক্র ও মঙ্গলবার ওই হাট বসে। দুর্গাপুর হাটের স্থান–সংকটের কারণে বিদ্যালয়ের মাঠে হাট বসাচ্ছেন খাস ইজারা আদায়কারীরা। ৫৩ শতক জমির ওপর ১৯৪০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৩৮০। বিদ্যালয়ের শিশুশিক্ষার্থীরা জানায়, মাঠে হাট বসার কারণে শ্রেণিকক্ষে টেকা দায় হয়ে পড়ে। যেদিন হাট বসে, সেদিন মাঠে খেলাধুলা করা যায় না। হাটের পরদিন মাঠে অনেক নোংরা, আবর্জনা ছড়িয়ে–ছিটিয়ে থাকে। পচা সবজির দুর্গন্ধ বের হয়। দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসা ধান ও সবজির হাটের কয়েকটি ছবি নিয়ে সাজানো গল্প
