পানিতে তলিয়ে যাওয়া ‘কৃষকের স্বপ্ন’

অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ‘কৃষকের স্বপ্ন’—ধানখেত। এখন যতটা পারা যায়, ততটা ধান কাটছেন কৃষকেরা। কোমর বা বুকসমান পানি। এই পানিতে নেমে কৃষকেরা ধান কেটে তা নৌকায় তুলে কষ্টের ফসল রক্ষার শেষ চেষ্টা করে যাচ্ছেন। কিশোরগঞ্জের আসনপুরের মিঠামইন হাওরের পানিতে তলিয়ে যাওয়া ধানখেত ও কৃষকের ধান কাটার দৃশ্য নিয়ে ছবির গল্প।

হাওরের পানিতে ডুবে থাকা ধান দেখছেন কৃষক
হাওরের পানিতে ডুবে থাকা ধান দেখছেন কৃষক
ডুবে থাকা ধান কেটে নৌকায় তুলছেন কৃষকেরা
নৌকায় ধান তুলেছেন কৃষক। সঙ্গে তাঁর সন্তান
ডুবে থাকা ধান কাটা হচ্ছে
দেখে বোঝার উপায় নেই, এটা ধানখেত
ধান কাটতে এসে বৃষ্টির মধ্যে কৃষক
বৃষ্টির মধ্যে ধান কেটে নৌকায় তোলা হয়েছে
পানিতে নষ্ট হওয়া ধান বেছে রাখা হচ্ছে
একটু রোদ ওঠার পর কিষানি ধান ঝারছেন
ধান ঝারছেন কৃষকেরা
ধান বস্তায় করে নেওয়ার পথে আবার বৃষ্টি