আর্জেন্টিনার সমর্থনে বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকেরা। রাত পেরোলেই বুধবার সকাল সাতটায় এবার বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নেরা। এর আগে মঙ্গলবার আর্জেন্টিনার সমর্থনে হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রিয় দলের জার্সি পরে, আর্জেন্টিনার পতাকা হাতে, রঙিন ধোঁয়ার উচ্ছ্বাসে শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক। রাজধানীর শাহবাগ থেকে শোভাযাত্রাটি শুরু। এরপর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে।

শোভাযাত্রায় আর্জেন্টিনার পাশাপাশি ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
শোভাযাত্রায় আর্জেন্টিনার পাশাপাশি ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
আর্জেন্টিনার পতাকা হাতে রঙিন ধোঁয়া ছড়িয়ে সমর্থকদের উচ্ছ্বাস।
কারও হাতে ছিল ফুটবল বিশ্বকাপ ট্রফির মতো দেখতে রেপ্লিকাও।
আর্জেন্টিনার পতাকায় নকশায় মুখোশ পরে শোভাযাত্রায় অংশ নেন একজন। সঙ্গে ছিল প্রিয় পোষা প্রাণীটি।
আর্জেন্টিনার জার্সি গায়ে শোভাযাত্রায় শামিল একজন বাদাম বিক্রেতা।
বিশাল আকারের আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা।
অভিভাবকের ঘাড়ে চেপে শোভাযাত্রায় এসেছিল এক খুদে আর্জেন্টিনা সমর্থক।
আর্জেন্টিনার নীল–সাদা জার্সি গায়ে সমর্থকদের উল্লাস।
আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রায় শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন শত শত সমর্থক।