আসবাবপল্লি বলিরহাট

কোথাও কাঠে ফুলের নকশা খোদাই হচ্ছে, কোথাও ঘষে সমান করা হচ্ছে কাঠ। রাস্তার দুই পাশের দোকানগুলো থেকে ভেসে আসছে বার্নিশ আর কাঠের ঘ্রাণ। শিল্পী যেমন রংতুলির আঁচড়ে ছবি আঁকেন, তেমনি কাঠের ওপর নকশা করছেন শত শত কারিগর। ঠকঠক শব্দে চলছে বিভিন্ন আসবাব তৈরির কাজ। চট্টগ্রামের আসবাবপল্লি ‘বলিরহাট’ এলাকায় গেলেই দেখা মিলবে এমন দৃশ্যের। শৈল্পিক কারুকার্য আর নকশায় বিভিন্ন মাপের খাট, সোফা, ড্রেসিং টেবিল, আলমারি, ওয়ার্ডরোব, ডিভান, শোকেস, চেয়ারসহ বিভিন্ন আসবাব। তৈরির পর এসব আসবাব সরবরাহ করা হয় সারা দেশে আসবাবের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে। তৈরি কিংবা অসম্পূর্ণ দুই ধরনের আসবাবই এখান থেকে বিক্রি হয়ে থাকে। নকশা ও কাঠের মানভেদে সেগুন কাঠের খাট বিক্রি হয় ১৫ হাজার থেকে ২ লাখ টাকা বা তারও বেশি দামে।

স্তূপ করে রাখা হয়েছে সেগুন কাঠ।
স্তূপ করে রাখা হয়েছে সেগুন কাঠ।
স মিলে কাটা হচ্ছে গাছ।
আসবাবের বিভিন্ন অংশ জোড়া দেওয়ার কাজ চলছে।
কাঠ খোদাই করা হচ্ছে।
কাঠের ওপর নকশা ফুটিয়ে তুলছেন কারিগরেরা।
মাপমতো কেটে নেওয়া হচ্ছে কাঠ। এখানে হাত দিয়ে সব ধরনের কাজ করেন কারিগরেরা।
ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ চলে তাঁদের।
শৈল্পিক কারুকার্য আর নকশায় বিভিন্ন মাপের খাট।
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের আসবাব।
ব্যবহারের উপযোগী তৈরি আসবাব দেখছেন এক ক্রেতা।