শুঁটকিপল্লী

শীতের আগমনে প্রতি বছরের ন্যায় এবারও শুঁটকি শুকানোর ধুম পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে। চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে এ শুঁটকিপল্লী। চট্টগ্রামের এই শুঁটকি দেশে চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হয়। শুঁটকি ব্যবসা কেন্দ্র করে এ অঞ্চলে গড়ে উঠেছে অনেক শুঁটকিপল্লী। ব্যস্ত সময় পার করছেন নারী–পুরুষ মিলিয়ে শুঁটিকপল্লীর প্রায় পাঁচ হাজার শ্রমিক। শুকানো হচ্ছে সাগর থেকে সংগ্রহ করা ছোট-বড় ২০ থেকে ২৫ প্রজাতির মাছ।

ছুঁড়ি শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত এক শ্রমিক।
ছুঁড়ি শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত এক শ্রমিক।
শুঁটকি শুকানোর জন্য বাঁশের মাচাং উল্টে-পাল্টে দিচ্ছে শ্রমিকেরা।
প্লাস্টিকের টুকরিতে শুঁটকি নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
বড় বড় ছুঁড়ি শুঁটকি শুকানো শেষে প্যাকেটজাত করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
শুকানোর জন্য বাঁশের বেড়ায় শুঁটকি দেওয়া হচ্ছে।
শুঁটকি শুকানোর কাজে ব্যস্ত শুঁটকিপল্লীর শ্রমিকেরা।
শুকানোর জন্য মাছ কাটা হচ্ছে।
শুকানোর পর টুকরিতে তোলা হচ্ছে শুঁটকি মাছ।
বাঁশের মাচাংয়ে শুঁটকি শুকাতে দেওয়া হয়েছে।
বিক্রির জন্য টুকরি করে শুঁটকি নিয়ে যাওয়া হচ্ছে।
শুকানোর আগে মাছে লবণ দেওয়ার কাজ চলছে।
লবণ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছে শ্রমিকেরা।