নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রাথমিক ও মাধ্যমিকে ২০১০ সাল থেকে টানা ১১ বছর বিনা মূল্যে বই দেওয়া হচ্ছিল উৎসব করে। কিন্তু করোনার কারণে গত দুই বছর সেই উৎসবে ছেদ পড়েছিল। করোনা নিয়ন্ত্রণে আসায় এ বছর আবারও সারা দেশের স্কুলগুলোতে হয়েছে বই বিতরণ উৎসব। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের আনন্দ–উদ্দীপনার চিত্র।

বছরের প্রথম দিনেই নতুন বই নিয়ে মনের আনন্দে শর্ষেখেতের আলপথ দিয়ে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা। নিয়ামত, রংপুর, ১ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
নতুন বই পেয়ে অতিথিদের সঙ্গে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ, রাজবাড়ী, ১ জানুয়ারি
পয়লা জানুয়ারি বই উৎসবে নতুন বই হাতে শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া, ১ জানুয়ারি
বছরের প্রথম দিনেই বিনা মূল্যে পাঠ্যবই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ১ জানুয়ারি
ময়মনসিংহে ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্যে বেলুন উড়িয়ে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ১ জানুয়ারি
ঢোল বাজিয়ে বছরের প্রথম দিন নতুন বই পাওয়ার আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা। ময়মনসিংহ নগরের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে। ১ জানুয়ারি
নতুন বই পেয়ে উল্লসিত ছাত্রছাত্রীরা। কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল। ১ জানুয়ারি
বই উৎসবে নতুন বই পাওয়া পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে জেলা প্রশাসক। ১ জানুয়ারি
সব বই সবাই না পেলেও নতুন বই হাতে পাওয়ায় উচ্ছ্বাস শিক্ষার্থীদের। বয়রা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, খুলনা, ১ জানুয়ারি
বই উৎসবে নতুন বই পেল শিক্ষার্থীরা। রাজশাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়। ১ জানুয়ারি
বছরের প্রথম দিনে নতুন বই নিয়ে আলপথ দিয়ে বাড়ি ফিরছে বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বাবুডাইং, গোদাগাড়ী, রাজশাহী, ১ জানুয়ারি
নতুন শিক্ষাবর্ষের বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা শিক্ষার্থীরা। সিলেট নগরের জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়
হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ, ১ জানুয়ারি