সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে গাড়ির ধাক্কায় নিহত হয় সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
