সারা দেশে শিক্ষার্থীদের আনন্দ

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ নভেম্বর। এ উপলক্ষে সকাল থেকে আনন্দঘন পরিবেশ ছিল বিদ্যালয়গুলোর আশপাশে। নেচে-গেয়ে, বাদ্য বাজিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আনন্দ উদ্‌যাপন করে। কাঙ্ক্ষিত ফল পেয়ে খুশি ছিল শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা। সারা দেশে বিভিন্ন অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান যেন উৎসবের প্রাঙ্গণ হয়ে উঠেছিল আজ।

ভালো ফলের খবরে লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় একদল শিক্ষার্থীকে। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
ফলাফল প্রকাশের পর দল বেঁধে শিক্ষার্থীদের উল্লাস। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম
বিজয়সূচক চিহ্ন দেখিয়ে শিক্ষার্থীদের চিৎকার। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম
ফলাফল প্রকাশের পর তা দেখতে ব্যস্ত শিক্ষার্থী-অভিভাবকেরা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালখান, চট্টগ্রাম
স্কুলের নোটিশ বোর্ডে এসএসসির ফলাফল দেখছে একদল শিক্ষার্থী। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল
শিক্ষকদের সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা। মির্জাপুর ক্যাডেট কলেজ, টাঙ্গাইল
মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফলাফল জেনে নেয় শিক্ষার্থীরা। সরকারি প্রমথনাথ বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী
মুঠোফোনে সেলফি তুলে বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ-উল্লাসে মাতে শিক্ষার্থীরা। সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বগুড়া রোড, বরিশাল
ফলাফল পাওয়ার পর নিজেদের মতো করে আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
হাতে হাত ধরে গোলাকার বৃত্ত তৈরি করে নেচে-গেয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ, সিলেট
ড্রাম বাজিয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা
শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ প্রকাশ করে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
বিজয়সূচক চিহ্ন দেখিয়ে শিক্ষার্থীদের আনন্দ উদ্‌যাপন। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর
আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে রাখছে শিক্ষার্থীরা। নবাব ফয়জুন্নেছা বালিকা সরকারি উচ্চবিদ্যালয়, কুমিল্লা
ড্রামের তালে তালে নেচে-গেয়ে আনন্দে ভেসেছে শিক্ষার্থীরা। দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ, রংপুর