যানজট ও দুর্ভোগের মহাসড়ক

ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলছে। এ জন্য গাজীপুরের টঙ্গীর পুরো এলাকা খানাখন্দ ও ধুলাবালিতে ভরা। সড়কের এক পাশ দিয়ে চলাচল করছে যানবাহন। এ কারণে যানজটে দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয় যাত্রীদের। হেঁটে গন্তব্যে যেতে সময় কম লাগে বলে প্রতিদিন শত শত মানুষ হেঁটেই পথ পাড়ি দেন। বৃষ্টিতে খানাখন্দে পানি জমায় প্রায় উল্টে যায় গাড়ি। যানজট তখন আরও দীর্ঘ হয়। সব মিলিয়ে এই মহাসড়কে দুর্ভোগের সীমা নেই।

ফুটপাতে পথচারীদের হাঁটাচলার কোনো উপায় নেই। কাদা, আবর্জনা মাড়িয়ে চলছেন পথচারীরা। মিলগেট, টঙ্গী, গাজীপুর
ছবি: খালেদ সরকার
এক পাশে সড়ক খুঁড়ে রাখা। অন্য পাশ দিয়ে চলছে যানবাহন। যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মিলগেট, টঙ্গী, গাজীপুর
সড়কজুড়ে চলছে বিআরটি প্রকল্পের কার্যক্রম। এতে ভাঙাচোরা সড়কে যানবাহন চলে ধীরগতিতে। স্টেশন রোড, টঙ্গী
সড়কের চারপাশ খুঁড়ে রাখা হয়েছে। সড়কের সেই ধুলায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারদিক। টঙ্গী বাজার এলাকা, টঙ্গী, গাজীপুর
খানাখন্দে ভরা সড়কে প্রায় উল্টে পড়ে যানবাহন। এতে যানজটের সৃষ্টি হয়। টঙ্গী বাজার এলাকা, টঙ্গী, গাজীপুর
খুঁড়ে রাখায় সড়কে জমেছে পানি। এক পাশ দিয়ে যানবাহন চলায় সৃষ্টি হয় দীর্ঘ যানজট। স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর
সড়কে উন্নয়ন কার্যক্রমে যানবাহন চলে ধীরে। হেঁটেই গন্তব্যে যাওয়া যায় সহজে। মিলগেট এলাকা, টঙ্গী, গাজীপুর
বিআরটি প্রকল্পের জন্য সড়কে বিভিন্ন জায়গা খানাখন্দে ভরা। দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। স্টেশন রোড, টঙ্গী, গাজীপুর