এসএসসির ফলাফলে ঢাকার শিক্ষার্থীদের উচ্ছ্বাস

এসএসসির চূড়ান্ত ফলাফল জানতে সকাল থেকেই স্কুলে স্কুলে শিক্ষার্থীদের আনাগোনা শুরু হয়। দুপুর ১২টায় একযোগে অনলাইনে ফলাফল প্রকাশিত হয়। তাই সশরীর স্কুলে এখন উপস্থিতি আগের চেয়ে কমে গেছে। কিন্তু ফলাফলের আনন্দ ভাগাভাগি করতে শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকের অনেকেই স্কুলে গিয়ে ভালো ফল অর্জনের ক্ষণটি উদ্‌যাপন করেন। নেচেগেয়ে, বাদ্য-বাজনা বাজিয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা। ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক, প্রতিবেদক ও প্রতিনিধিরা।

ফলাফল প্রকাশের আগেই মুঠোফোনে ফল দেখার চেষ্টা করছে কয়েক শিক্ষার্থী। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
 ছবি: খালেদ সরকার
পরীক্ষার ফল পেয়ে আনন্দে সতীর্থকে জড়িয়ে ধরে পরীক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ফল পেয়ে দল বেঁধে উচ্ছ্বাসে মেতে উঠেছে তারা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
বিজয়সূচক চিহ্ন দেখিয়ে শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
দুজনেরই ফল জিপিএ-৫। আনন্দে জড়িয়ে ধরে একে অপরকে। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
ঢোলের তালে নেচেগেয়ে উদ্‌যাপন করছে পরীক্ষার্থীরা। রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ভালো ফলে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
শিক্ষার্থী, অভিভাবক—সবাই একসঙ্গে বিজয়চিহ্ন দেখাচ্ছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ভালো ফলে শিক্ষার্থীদের উল্লাস। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সন্তানদের ভালো ফলে অভিভাবকেরাও আনন্দে আত্মহারা। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
অথৈ, মিম, আদিবা ও মাইশাদের ক্লাস ওয়ান থেকে বন্ধুত্ব। পরীক্ষায় তারা সবাই পেয়েছে গোল্ডেন এ প্লাস। প্রিয় বিদ্যালয়ের প্রাঙ্গণে তাদের বাঁধভাঙা উল্লাস। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ফলাফল প্রকাশের দিনটি স্মৃতিময় করে রাখতে বন্ধুরা সবাই ছবি তোলায় ব্যস্ত। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
ভালো ফলের পেছনে অভিভাবক হিসেবে মায়েদের ভূমিকাই বেশি। সেই মায়েদের আনন্দের মুহূর্তটি ফ্রেমবন্দী করছে সন্তানেরা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মাঠে
গোল্ডেন এ প্লাস পেয়ে তিন বন্ধু মিলে ভিডিও ক্লিপের জন্য ছন্দের তালে মেতে উঠেছে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মাঠে
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ভালো ফল করায় বিজয়সূচক চিহ্ন দেখিয়ে আনন্দ প্রকাশ। তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী, গাজীপুর
ভালো ফলে বিজয়সূচক চিহ্ন দেখাচ্ছে শিক্ষার্থীরা। হলিক্রস বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা