মাছ ধরার মৌসুম

শীত শুরুর সময় দেশের বিভিন্ন অঞ্চলে নদ–নদীতে পানি কমে যায়। মাছ ধরতে দলবেঁধে উৎসব করে মাছ ধরতে যায়। ভোরবেলায় সূর্য ওঠার আগে বিলের দিকে রওনা হয় গ্রামবাসী। মাছ তেমন না পেলেও মাছ ধরার এই আনন্দে ভেসে যেতে উৎসাহের কমতি থাকে না মানুষের মধ্যে। গতকাল শনিবার গাজীপুর ও মৌলভীবাজারের দুটি বিলে দেখা যায় এমন চিত্র।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী কুয়াডাঙ্গা বিল। এটি প্রাকৃতিক মাছের বড় অভয়াশ্রম। ভোরের আলো ফুটতে না ফুটতেই বিল অভিমুখে দেখা দেয় মানুষের ঢল
ছবি: মাসুদ রানা
জাল নিয়ে বিলের মধ্যে মাছ ধরায় নেমেছে গ্রামবাসী। কুয়াডাঙ্গা বিল, ঢালজোড়া, কালিয়াকৈর, গাজীপুর
পলো নিয়ে দলবেঁধে মাছ ধরতে যাচ্ছে মানুষ। কুয়াডাঙ্গা বিল, ঢালজোড়া, কালিয়াকৈর, গাজীপুর
মৌলভীবাজারে মাছ ধরার এই উৎসবের নাম ‘পলো বাওয়া’ উৎসব। ধরা পড়ছে বোয়াল, আইড়সহ নানা প্রজাতির মাছ। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার
বোয়াল হাতে এক গ্রামবাসী। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার
দলবেঁধে ‘পলো বাওয়া’ উৎসবে গ্রামবাসী। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার
পলোতে মাছ পেয়ে খুশি এক গ্রামবাসী। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার