বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

পাঁচ দিন বিরতির পর আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গীতে শুরু হয় দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। এ পর্বে অংশ নিতে আসা মুসল্লিতে ভরে যায় পুরো ইজতেমা মাঠ। ইজতেমার জামাতের সঙ্গে জুমার নামাজ পড়তে সকাল থেকে দল বেঁধে ইজতেমা মাঠে আসতে থাকেন রাজধানী ও আশপাশের এলাকার মুসল্লিরা। একপর্যায়ে মাঠে জায়গা না পেয়ে অনেকে যেখানে ছিলেন, সেখানে দাঁড়িয়ে পড়েন। জায়গা না পেয়ে অনেকেই বসে পড়েন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আশপাশের অলিগলিতে। ইজতেমা চলবে আগামী রোববার পর্যন্ত।
বিশ্ব ইজতেমার ময়দানের একাংশ
বিশ্ব ইজতেমার ময়দানের একাংশ
দুপুরে খাবার রান্নায় ব্যস্ত মুসল্লিরা
তাঁবুর ভেতরে বিশ্রাম করছেন মুসল্লিরা
জামাকাপড় কিনতে মুসল্লিদের ভিড়
পছন্দের টুপি দেখছেন এক ব্যক্তি
ফেরি করে জায়নামাজ বিক্রি করছেন তিনি
হাতে তসবিহ ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক বিক্রেতা
মুসল্লিদের মুঠোফোন চার্জ দেওয়ার দোকান
ফেরি করে গামছা বিক্রি করছেন তাঁরা দুজন
ফুটপাতে বসে নামাজ শুরুর অপেক্ষায় তিনি
সাইকেলে চালিয়ে ইজতেমা ময়দানে যাচ্ছেন এক ব্যক্তি
ইজতেমার ময়দানে জুমার নামাজে মুসল্লিরা
ময়দানে জায়গা না পেয়ে সড়কে নামাজ আদায় করেন অনেকে
ইজতেমার একটি ফটক দিয়ে ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা