কৃষকের উঠানময় সোনারঙা ধান

কার্তিকের ধান পেকে ওঠে অগ্রহায়ণে। প্রকৃতিতে তখন হরেক রং—সবুজ হলুদ হয়ে সোনালি। পেকে ওঠা ধানের দানায় তখন শুভ্র চাল। কৃষকের উঠানময় ছড়িয়ে থাকে সে ধানের দানা। ব্যস্ততা বাড়ে কিষানিদের। মাড়াই করা ধান ওঠে গোলায়। এরপর ব্যস্ততা কমে গেলে সে ধান সেদ্ধ হয়ে তৈরি হয় চাল। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ১ লাখ ৭২ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে।

হাট থেকে কেনা ধান স্তূপ করার জন্য মাথায় নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। উমরপুর হাট, শাজাহানপুর বগুড়া।
হাট থেকে কেনা ধান স্তূপ করার জন্য মাথায় নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। উমরপুর হাট, শাজাহানপুর বগুড়া।
হাটে বেচাকেনা হওয়া ধান স্তূপ করছেন ব্যাপারীর লোকজন। উমরদীঘি হাট, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৬ নভেম্বর।
হাটে সোনারঙা ধান আলো ছড়াচ্ছে।
হাটে স্তূপ করা ধানের পাশ দিয়ে ভ্যানভর্তি খড় নিয়ে যাচ্ছেন এক চালক। উমরদীঘি হাট, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৬ নভেম্বর।
হাটে বিক্রি করা ধানের টাকা নিতে মহাজনের ঘরের সামনে কৃষকের ভিড়। উমরদীঘি হাট, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৬ নভেম্বর।
এবার ধান বিক্রির টাকা নেওয়ার অপেক্ষায় কৃষকেরা
শুধু হাটবারে সকালে খিচুড়ি আর পরোটা বিক্রি করেন আবুল কালাম। ধান বিক্রি করতে আসা কৃষকেরাই মূলত তাঁর দোকানে খেতে যান। বিক্রিও হয় বেশ। উমরদীঘি হাট, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২৬ নভেম্বর।