একঝলক (১৫ জানুয়ারি, ২০২২)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক তাজমেরী ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধন। ঢাকা, ১৫ জানুয়ারি
ছবি: দীপু মালাকার
‘সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের ১৮তম বার্ষিকী: সাংবাদিক হত্যা-নির্যাতন ও বিচারহীনতার সংস্কৃতি’ ব্যানারে আলোচনা। একুশে পদক পাওয়া সাংবাদিক মানিক সাহাকে ২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে সন্ত্রাসীরা বোমা মেরে হত্যা করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৫ জানুয়ারি
গুমের শিকার পরিবারগুলোর ওপর পুলিশের হয়রানির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে গুম ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৫ জানুয়ারি
ঢাকাগামী যাত্রীবাহী বাসের টিকিট কাউন্টারের সামনে যাত্রী ও বাসের লোকজনের ভিড়। কারও মুখেই মাস্ক নেই। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের ভিড়। অধিকাংশ শিক্ষার্থীর মুখে মাস্ক নেই
বিদেশগামীদের করোনা পরীক্ষা করা হয় কুমিল্লা সদর হাসপাতালে। তবে নেই পরস্পরের মধ্যে সামাজিক দূরত্ব
মাঘের প্রথম সকালে মৃদু বাতাসের সঙ্গে ঝিরঝির বৃষ্টি। এর মধ্যেই কাজে বের হয়েছেন কর্মজীবীরা। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৫ জানুয়ারি
বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করছেন পাহাড়ি এলাকার এক কৃষক। রাঙামাটি শহরের শিমুজ্জেছড়া গ্রাম থেকে তোলা
১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। টিকা নিতে উপচেপড়া ভিড়। উপজেলা পরিষদ মিলনায়তন, রায়গঞ্জ, সিরাজগঞ্জ