গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে অপেক্ষায় আছেন ভোটাররা। গাজীপুর, ১৫ জুনচোখে ঘুম থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বৃহস্পতিবার ভোরে মহাসড়কের বাইরে ছিটকে পড়ে মালবাহী ট্রাকটি। এতে চালক ও তার সহকারী আহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, লতিফিয়া গেট এলাকায়, মিরসরাই, ১৫ জুন
বিজ্ঞাপন
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে কেন্দ্র ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। হোচ্ছামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ১৫ জুন
বিজ্ঞাপন
কেন্দ্রে ভোট দিতে প্রবেশ করেছেন ভোটাররা। ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা, ১৫ জুনবর্ষা আসছে, তাই বাবুই পাখিরা পুরোনো বাসা মেরামত ও নতুন বাসা বুনতে ব্যস্ত। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১৫ জুনসিলেটে আবার বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। ডুবে গেছে রাস্তাঘাট ও বাসাবাড়ি। উপজেলা সদরের রাস্তায় চলছে নৌকা। সিলেট, ১৫ জুন পুকুরে চাষ করতে হ্যাচারি থেকে তেলাপিয়া মাছের পোনা সংগ্রহ করছেন এক চাষি। এক ইঞ্চি প্রতিটি পোনার দাম রাখা হয় ১ টাকা ৫০ পয়সা। মুহুরী, মিরসরাইশব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক মানববন্ধন করে বরেন্দ্র ইউনিভার্সিটি বিজনেস ক্লাব। আলুপট্টি, রাজশাহী, ১৫ জুন দেশে শুরু হয়েছে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন। চাঁদলাই, চাঁপাইনবাবগঞ্জ, ১৫ জুন পুকুরে গোসল করতে নেমে দুরন্তপনায় মেতেছে শিশুরা। সাচিবুনিয়া মোড়, খুলনা, ১৫ জুন জনশুমারি ও গৃহগণনা প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ময়মনসিংহের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা উদ্বোধনী উপলক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়। টাউন হল, ময়মনসিংহ, ১৫ জুন রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। তাই গাছ থেকে আম পেড়ে সাজিয়ে রাখা হচ্ছে। একটু পরেই বাজারে নেওয়া হবে বিক্রির জন্য। রংপুর, ১৫ জুনসুনামগঞ্জে বন্যার পানিতে প্লাবিত সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের রাধানগর এলাকা। সুনামগঞ্জ, ১৫ জুন জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় রংপুরের শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ের অংশ নেওয়া খেলোয়াড়সহ সাধারণ শিক্ষার্থীরা নগরে ট্রাকে করে চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে শোভাযাত্রা করে। সিটি করপোরেশন কার্যালয়, রংপুর, ১৫ জুনসিলেট নগরের সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতার ব্যানারে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার ঘটনায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য দেন সিলেট দরগাহ মাদ্রাসার মুহতামিম ও দেশবরেণ্য বর্ষীয়ান আলেম মাওলানা মুহিবুল হক গাছবাড়ি। সিটি পয়েন্ট, সিলেট, ১৫ জুনকাজীবাছা ও শোলমারী নদীর মোহনায় চলছে জোয়ার। সে জোয়ারের পানিতে ধরা হচ্ছে হরিণা চিংড়ির পোনা। এক হাঁড়ি পোনা ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। এ পোনা ১৫ থেকে ২০ দিন ঘেরে রেখে বাজারে প্রতি কেজির মূল্য উঠবে ৩০০ থেকে ৫০০ টাকা। বটিয়াঘাটা বাজার, বটিয়াঘাটা উপজেলা, খুলনা, ১৫ জুন